২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের একদিন পর মানিকগঞ্জে ভুট্টাক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার

সোহেল রেজা

Published : 06 Mar 2012, 05:05 AM

Updated : 24 Jun 2022, 12:20 AM

নিখোঁজের একদিন পর পুলিশ মানিকগঞ্জ সদর উপজেলার বেরকাটা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে শাকিল (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে। সে নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ করত এবং ওই গ্রামের শাহ আলমের ছেলে।

মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, রোববার সন্ধ্যায় শাকিল নিখোঁজ হয়। তার স্বজনরা খোঁজাখুঁজি করেও তার খোজ পায় না। সোমবার বিকেলে একটি ভুট্টাখেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তাৎক্ষনিক জানা যায়নি। তদন্তে চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।