২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

সোহেল রেজা

Published : 05 Mar 2012, 04:30 PM

Updated : 24 Jun 2022, 12:20 AM

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মৎস বিভাগ অফিসের সামনে সোমবার সকালে বাস-টেম্পু মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৩২) নামের এক টেম্পু চালক নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার জয়রা এলাকায়।

এ দুর্ঘটনায় তিনজন টেম্পু যাত্রী আহত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন, সেলিম হোসেন (৩৪), রিয়াজ আহম্মেদ (৩৫) ও সবুজ মিয়া (১৮।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে মুলজান গামী টেম্পুর সাথে ঢাকাগামী যাত্রীসেবা বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে টেম্পু চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল জানায়, পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।