২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন থেকে ইমেইলে চিঠি পাবেন সাংসদরা

জুলকারনাইন

Published : 05 Mar 2012, 12:01 AM

Updated : 24 Jun 2022, 12:20 AM

খবর টা পড়ে মিশ্র একটা অবস্থা হলো মনের। ভাবলাম, এতদিন কেনো ইমেইল পাননি তারা? হয়তো টাইপ করা চিঠি বিতরণের সনাতন পদ্ধতি ছেড়ে দিতে ইচ্ছে হয়নি তাই। আবার এমনও হতে পারে যে সর্ব সাধারণের মধ্যে আগে ইমেইল চালু হোক। আমরা না হয় পরে ব্যবহার করবো কারণ এর মধ্যে ঝামেলা থাকতেও পারে, পরীক্ষা তো আর নিজেদের উপর করা যায় না । যাই বলা যাক না কেনো সর্বোপরি সত্য হলো প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে দেরিতে হলেও।এজন্যে সাধুবাদ জানাই উদ্যোক্তাদেরকে!