২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ জন্মদিন লিপ ইয়ার বেবী ( বাসন্ত বিষুবকে:) :))

রীতা রায় মিঠু

Published : 29 Feb 2012, 09:56 AM

Updated : 25 Jun 2022, 11:04 PM

আজ ২৯শে ফেব্রুয়ারি। লিপ ডে। এই দিনে যে সমস্ত শিশু জন্মেছে এবং আগামীতেও জন্মাবে, তাদের সবাইকে শুভ জন্মদিনের শুভেচ্ছা! আমি খুব বেশী লীপ ইয়ার বেবীর খোঁজ পাইনি, আমার জীবনে। হয়তো হাতে গোনা দুই একজন। তাদের নামও ভুলে গেছি। তবে এটুকু মনে আছে, তাদের মনে দুঃখ ছিল প্রতি চার বছরে একবার মাত্র জন্মদিন পালন করতে পারবে বলে। আমি কিনতু বলেছিলাম, সকলের মত প্রতি বছর জন্মদিন পালন করলে ব্যাপারটাতে তেমন চার্ম থাকেনা, যতটা চার্ম থাকে চার বছর পর পর বার্থডে সেলিব্রেট করতে!

কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই লীপ ইয়ার নিয়ে একটি ফিচার লিখেছিলাম, এবং তখনই জানতে পারলাম, এই ব্লগের অন্যতম প্রিয় নাম বাসন্ত বিষুব একজন লিপ ইয়ার বেবী! 🙂 হিপ হিপ হুররে! শুভ জন্মদিন নেতাজী! আজকের এই ছোট্ট লেখাটুকু তোমার জন্য উপহার 🙂