২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বাড়ী কই ?

এমএসআই ফ্লাস

Published : 12 Feb 2012, 12:32 PM

Updated : 24 Jun 2022, 12:22 AM

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এর নাতিকে পুলিশ পিটিয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার পরও গালাগাল করে পিটেয়েছে। এ পুলিশগুলি এত সাহস পেল কোথায় ? বিএনপি'র আমলে দেখিছি কুহিনুর বাহিনী সোহেল তাজকে পিটিয়েছে। আওয়ামীলীগ আমলে তার ভাগনে মার খেল। সে শুধু তাজউদ্দিন এর নাতি নয়, সে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দিনেও নাতি। পাতি নেতাদের আত্মীয় স্বজন কত অপকর্ম করে চলচ্ছে, তাদেরকে কোন পুলিশ বাধা দিচ্ছে না, অথচ সারা দেশের জনগনের শ্রদ্ধাভাজন একটি পরিবারের সন্তান পুলিশ দ্বারা আক্রান্ত হল। তাই আমার জানতে ইচ্ছে করছে, এ পুলিশের বাড়ী কই , এত সাহস !