২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক হাতে তালি বাজে না

এস দেওয়ান

Published : 30 Jan 2012, 10:30 AM

Updated : 28 Apr 2022, 02:45 AM

এক সময় আমরা বিদেশী শত্রু পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছি এবং তাতে অনেক মানুষের প্রাণ গিয়েছে কিন্তু তবুও সেই লড়াইকে নিয়ে আমরা গর্ব করি কারন সেই লড়াই ছিল আমাদের স্বাধীনতার লড়াই। কিন্তু আজ যেই লড়াই দেশে হচ্ছে তা কি সমর্থন যোগ্য ? এই স্বাধীন দেশে কেন আমার দেশের মানুষ নিজেরা নিজেরা লড়াই করে মরবে ?

গত কাল দেশে যেই লড়াই হলো তা দেখে রক্ত অশ্রুর ক্রন্দন আসে । মিছিলে গুলি বর্ষন ১৯৫২ সালকে মনে করিয়ে দেয় ।

যাদের নির্দেশে মিছিল থেকে পুলিশের ওপর আক্রমন হয়েছে এবং যার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই ।
আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে গ্যারান্টি চাই ।আপনারা দয়া করে আলোচনার টেবিলে সকল সমস্যার সমাধান করুন । দয়া করে আপনারা আমার দেশের দুঃখ কষ্টের শিকার দরিদ্র জনগনের জীবন নিয়ে খেলা করবেন না ।

http://youtube.com/watch?v=7DMOQ2Rlk-I