২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ হই!

দেবু মল্লিক

Published : 29 Jan 2012, 08:17 PM

Updated : 24 Jun 2022, 12:23 AM

আমরা দেশের সব মানুষ আজ কী চাই, তা জানা নেই প্রচলিত রাজনৈতিক দলগুলোর। এরই মধ্যে তারা তার প্রমাণ দিয়ে দিয়েছে। আমরা এখন যদি তাদের দিকে তাকিয়ে থাকি তাহলে আমাদের নিজেদের দায়িত্ব পালন থেকে বিরত থাকব। কিন্তু মানুষ হিসেবে আমাদের দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে জন্মাবার দায় রয়েছে। যদি সেই দায় আমরা এড়িয়ে যায় তাহলে শ্রেষ্ট জীব হিসেবে আমাদের কখনো দেখা হবে না। এরই মধ্যে আমরা আমাদের কর্তব্য-দায়িত্ব ভুলে গিয়ে মানুষের চরিত্র হারাতে বসেছি। আসুন আমরা আবার মানুষ হই!