২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একজন পকেটমারের কাহিনী

দৃক সফটওয়্যার

Published : 18 Jan 2012, 03:07 PM

Updated : 24 Jun 2022, 12:23 AM

বাস থেকে নেমে পকেট এ্ হাত দিলাম কিন্তু সাথে সাথে শক খেলাম .. আমার পকেটমার হয়ে গেছে.!! পকেটে ছিলই বা কি?? সব মিলিয়ে ২০০ টাকা!! আর একটা চিঠি যা আমি মাকে লিখেছিলাম যে আমার চাকরি চলে গেছে এখন টাকা পাঠাতে পারবনা সেই পোস্টকার্ড নিয়ে ঘুরছিলাম কিন্তু কেন যেন পাঠাতে ইচ্ছা করছিলোনা!! এমনিতে তো ২০০ টাকা ও খুব বেশি টাকা না কিন্তু যার চাকরি চলে গেছে তার কাছে একটু বেশি ই!! কিছুদিন পর মা এর একটা চিঠি পেলাম!! নিশ্চয়ই টাকা পাঠানোর জন্য হবে!! কিন্তু চিঠি পড়ে আমি একটা ধাক্কা খেলাম মা লিখেছে " বাবা তুই যে ৫০০ টাকার মানিঅর্ডার পাঠাইছিস সেটা পাইছি!! তুই কত ভালো টাকা পাঠাতে কখনো অবহেলা করিসনা!! আমি এটা চিন্তা করতে লাগলাম এই মানিঅর্ডার কে করলো?? কিছুদিন পর আমি একটা চিঠি পেলাম খুব খারাপ হাতের লিখা ছিল অনেক কষ্টে পড়লাম ওটাতে লিখা ছিল " ভাই ২০০ টাকা তোমার আর ৩০০ টাকা আমার মিলিয়ে তোমার মাকে মানিঅর্ডার করে দিছি! চিন্তা করোনা! মা তো সবার ই এক রকম ই হয় তাই না?? সে কেন না খেয়ে থাকবে (ইতি তোমার – পিকপকেট ভাই!!)

মানুষ যতই খারাপ কাজ করুক না কেন মা এর জন্য ভালোবাসা সবার ই এক ই রকম!