২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াতে বাংলাদেশ সোসাইটির নির্বাচন

তুহিন৯১

Published : 14 Jan 2012, 09:58 AM

Updated : 24 Jun 2022, 12:24 AM

দেশের বাইরে দেশের প্রতি দায় বদ্ধতা থেকে সকল জাতীয় ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন, প্রবাসে দেশের ভাব মর্যাদা বৃদ্ধি এবং সে সাথে সেন্ট পিটার্সবার্গ, রাশিয়াতে অবস্থিত সকল প্রবাসীদের সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রাখার উদ্দেশে প্রতি বছরের মতো এবারো নির্বাচিত হয়ে গেলো বাংলাদেশ সোসাইটি(Общество Бангладеш), সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া এর ২০১২-২০১৩ সালের কার্য নির্বাহী পরিষদ। ১৩ জানুয়ারী ২০১২ তারিখে বাংলাদেশ সোসাইটি র নিজ অফিসে অনেকটা উৎসব মুখর পরিবেশে অনাড়ম্বর ভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। উক্ত পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম। চলুন একনজরে দেখে নেয়া যাক নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদ –

সভাপতিঃ মোঃ আসলাম
সহ সভাপতিঃ মজিবুল হক মিলন
রেজাউল করিম রেজা
সাধারণ সম্পাদকঃ রেজাউল করিম করিম
সহ সাধারণ সম্পাদকঃ মোঃ জুয়েল
সাংগঠনিক সম্পাদকঃ মোঃ সাজ্জাদ হোসেন
সহ সাংগঠনিক সম্পাদকঃ মামুন উর রশিদ
তথ্য ও প্রচার সম্পাদকঃ মেহেদী হাসান তুহিন
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকঃ তৌসিফ হামীম
ছাত্র বিষয়ক সম্পাদকঃ কিশলয় পাল
কোষাদক্ষঃ মোঃ কাজল
এছাড়াও কার্যকর সদস্য ও উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন আরও কয়েক জন সদস্য।