২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের মাসে ভারতীয় ছবি দেশে

ইয়াকুব আলী

Published : 27 Dec 2011, 11:56 AM

Updated : 24 Jun 2022, 12:25 AM

শিরোনামটা কতটা যৌক্তিক তা জানিনা । তবে এ কথা সত্য যে, একটা দেশের শিল্পকে ধ্বংস করার জন্য যে উপাদান প্রয়োজন তা মনে হয় এই মুহূর্তে এ দেশে বর্তমান। এবার দেশের চলচ্চিত্র শিল্পের বারটা বাজিয়ে ছাড়বে। এর জন্য সবচেয়ে বেশি দায়ী আমাদের সরকার। কারন সরকার আমাদের দেশের চলচ্চিত্র পরিচালকদের হাত পা বেধে পানিতে ফেলে দিয়েছে সাতার কাটার জন্য। এক ভালবাসা ছাড়া আর কোন প্রকারের ছবি বানাতে পারে না। হয়তো বলা হয়ে থাকে যে দেশে ভাল মানের অভিনেতা-অভিনেত্রী নাই। কথা যতটা না সত্য তার চেয়ে বড় সত্য ভাল মানের অভিনেতা-অভিনেত্রী গড়ে তোলার মানসিকতা নাই। কিন্তু সবচেয়ে বড় সমস্যা মনে হয় সরকার । কারন সরকার এই নিয়ে খুব একটা আন্তরিক বলে মনে হয় না। সরকার ব্যস্ত তাদের নিজেদের ঘর গোছাতে। অন্য দিকে মনোযোগ দেয়ার মত সময় তাদের হাতে নেই। তাই অভিনেতা সোহেল রানা বলেছেন, এই দেশে যারা বিজয়ের মাসে অন্য দেশের ছবি প্রদর্শনের জন্য নিয়ে এসেছে তারা যুদ্ধাপরাধীদের চেয়েও অধম। এই সব বিষয় নিয়ে সরকারের টনক নড়া উচিত। তা না হলে দেশের চলচ্চিত্র একটা সময় যাদুঘরে চলে যাবে।