২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের ফাঁক গলে যেন যুদ্ধাপরাধীরা বেঁচে না যায়

রংগন হায়াত

Published : 29 Nov 2011, 08:48 AM

Updated : 24 Jun 2022, 12:27 AM

সকলকে শুভেচ্ছা জানালাম । আসছে আমাদের বিজয়ের মাস ডিসেম্বর । সালাম জানাই সকল মুক্তিযোদ্ধাদের আর যেই সব মুক্তিযোদ্ধা জীবনের সাথে এখনও মুক্তির জন্য যুদ্ধ করে চলেছেন তাদের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা। আমাদের এবারের আশা এই ডিসেম্বর যেন মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে আমাদের প্রজন্মের শেষ বিজয় দিবস হয় । আর যেন অপেক্ষা আর প্রতিক্ষা করতে না হয় । আর কোন অজুহাতে , কোন আইনের ফাঁক গলে যেন যুদ্ধাপরাধীরা বেঁচে না যায় এই আশাই থাকবে বর্তমান সরকারের কাছে ।।