২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নিয়ে অভিনব ফতোয়া

নাহিদুল নীল

Published : 27 Nov 2011, 10:56 AM

Updated : 24 Jun 2022, 12:27 AM

চ্যানেল ঘুরাতে ঘুরাতে গত রাতে বিস্ময়কর প্রতিভাদের সমাগমস্থল বিটিভিতে ঢুকে পড়েছিলাম! পত্রিকা নিয়ে টকশো চলছিল। অতিথি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ এ আরাফাত। তিনি টিপাইমুখ বাঁধ নিয়ে অভিনব এক ফতোয়া দিলেন। বললেন, টিপাইমুখ বাঁধে বাংলাদেশেরও উপকার হবে!! অনুষ্ঠানের উপস্থাপকের নাম জানি না, তবে অতিথির চেয়ে তিনিই বেশি কথা বলছেন। তিনি অনুষ্ঠান শেষ করলেন, ওই বাঁধে বাংলাদেশের কী সুবিধা হবে তা নিয়ে আলোচনা শুরুর আহব্বানে জানিয়ে!!!!