২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়রে, ইহা আমি কি দেখিলাম!!

অনির্বান

Published : 23 Nov 2011, 02:45 PM

Updated : 25 Jun 2022, 11:04 PM

Facebook এ প্রতিদিন হরেক রকম ছবি দেখি। কেন জানি এই ছবিটা দেখে আঁতকে উঠলাম । হাইরে, ইহা আমি কি দেখিলাম। ছবিটার শিরোনাম ছিল

"মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড" এমানটাই লেখা অফিসটির সামনের একটি সাইনবোর্ডে।
কিন্তু কেন যেন মেলাতে পারলাম না হিসেব-নিকেশ।
অফিসের সামনেই মুখ থুবড়ে পড়ে রয়েছে জাতীয় পতাকা।
হায়রে বাংলাদেশের জাতীয় পতাকা !! "মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড" এর অফিসের সামনেই এই অবস্তা !!
ছবিটি নিকুঞ্জের ১৫ নম্বর রোড থেকে তুলেছেন ফরহাদ জীয়ন।

স্বার্থ সিদ্ধির জন্য যেমন কিছু ব্যাক্তি ধর্মকে ব্যবহার করে, তেমনি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে এমন ব্যাক্তিও আমাদের রাজনীতিতে বিদ্যমান। সুস্থ সমাজ ব্যবস্থা ও রাজনীতির স্বার্থে দেশ থেকে ধর্ম ব্যবসায়ীদের সাথে সাথে এই সমস্থ তথাকথিত মুজিব ব্যবসায়ী, স্বাধীনতা ব্যবসায়ীরাও সমূলে নিঃশেষ হয়ে যাক।