২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ সরল উক্তি- ‘কৌশলগত কারণে অনেক আসামি গ্রেপ্তার হয় না’

কবীর

Published : 16 Nov 2011, 08:22 AM

Updated : 24 Jun 2022, 12:27 AM

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এর কথা 'কৌশলগত কারণে অনেক আসামি গ্রেপ্তার হয় না'। কেমন জানি পেঁচালো উত্তর!!!! এর আগে গ্রেফতার হয়েছিল জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন । লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে- এ সন্দেহে টিপনকে মোবাইল ট্র্যাক করে গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। লোকমান হত্যামামলার এজাহারভুক্ত আসামি নন টিপন। কিন্তু তাদের গ্রেফতার করা হোল । এটা কি ধরনের কৌশল হোল ????? আর কত কৌশল দেখতে হবে এ দেশের বোকা জনগনকে ?