২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজারে ধস নেমেই চলেছে

রনি

Published : 15 Nov 2011, 10:26 PM

Updated : 24 Jun 2022, 12:27 AM

এতদিন পর শেয়ার বাজার খুলেছে। মানুষের অনেক আশা ছিল অন্তত দুই তিনটে দিন শেয়ারের দাম কিছুটা হলেও ভাল যাবে। কিন্তু মানুষের সব আশা ভরসা ভেঙ্গে দিল সেই দুষ্কৃতী কারকের দল। মানুষ আজ নি:স্ব হয়ে পথে বসেছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর মন এতটুকুও গলেনা। তিনি যদি একবার এসে সাধারণ মানুষ গুলোর পাশে দাঁড়াতেন, তাহলে আজ আমাদেরকে এভাবে পথে বসতে হতনা। আজ মনে হচ্ছে আসলেই কি আমরা স্বাধীন! না। না আমরা আজও স্বাধীন হতে পারিনি। আমরা আজও পরাধীন ভাবে কোনরকম জীবন যাপন করছি। আমরা স্বাধীন হব সেইদিন, যেদিন আমরা মাথা তুলে দাঁড়াতে পারব। কিন্তু আমরা আদৌ কি পারব এই পরাধীনতা থেকে মুক্তি পেতে? ? ?