২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভী আপনাকে অভিনন্দন

Published : 31 Oct 2011, 09:24 AM

Updated : 24 Jun 2022, 12:28 AM

সকল জল্পনা কল্পনা, ষড়যন্ত্র, পেশী শক্তির রক্তচক্ষু আর মিথ্যাচারকে পেছনে ফেলে জনতার রায়ে নাসিক নির্বাচনে বিজয়ী হলেন সেলিনা হায়াত আইভি। জনগণের বিচার বিবেচনা আর রায়ের প্রতি প্রথম থেকেই আস্থাশীল আইভি যে জিতবেন এ ব্যাপারে আমার কোনও সন্দেহ ছিল না। যদিও শাসক আওয়ামি লীগ মনে করেছিল গত জাতীয় নির্বাচনে জনগণ তাদেরকে যেভাবে নির্বাচিত করেছে তার পরোক্ষ মানে হল জনগণ তাদের দলের গডফাদারদের সকল কর্মকাণ্ডকেও বোধ হয় বৈধতা দিয়েছে। আর তাই অনেকটা দলের তৃণমূলের ইচ্ছার বিরুদ্ধেই তারা শামীম ওসমান এর মত গণ ধিকৃত গড ফাদারকে সমর্থন দিয়েছিল। ফলাফল হাতে হাতে । বাপকা বেটি আইভি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে দলের মনোনয়ন না পেয়েও জনগণের রায় নিয়ে দেশের ইতিহাসে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন। এটাকেই বলে ইতিহাসের পুনরাবৃত্তি । আইভি আপনাকে আমার এবং বাংলাদেশের আপামর শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।