ফুটপাতের অসহায় মানুষের জন্য সাহায্যের আবেদন – শীত বস্ত্র বিতরন করতে এগিয়ে আসুন
গত ঈদে একটি ব্লগ আয়োজন করেছিল যার শিরোনাম ছিল "মানবিক দৃষ্টি আকর্ষন : আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে" যেখানে আমরা সফল হয়েছিলাম ৩০০টি ছিন্নমুল শিশুকে ঈদের নতুন জামা কাপড় কিনে দিয়েছিলাম আপনাদের করা সাহায্যের অর্থ দিয়ে বিস্তারিত এখানে দেখুন যে ভাবে আমরা উপহার বিতরণ করেছিলাম। এখানে দেখুন কেনাকাটা ও কৃতজ্ঞতা স্বীকার নিয়ে একটি পোস্ট।
এখন আমাদের ছোট্ট আরেকটি পদক্ষেপ বাস্তবায়ন করার সময় হয়েছে। আমরা আবারো প্রতিজ্ঞা করেছি এবারের নির্মম শীতের সময়ে বঞ্চিত হবে না অসহায় একদল মানুষ নিজেদের মৌলিক চাহিদা "শীত বস্ত্র" হতে। এই উদ্দ্যোগে যদি আমাদের পাশে এসে কেউ না দাড়ায় তবুও আমরা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাব। অন্তত দশজনের মুখে যদি হাসি ফুটাতে পারি তাহলে সেটাই আমাদের স্বার্থকতা।
আমাদের উদ্দ্যোগ : এবারের শীতের সময়ে রাজপথের অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরন করব।
একটি মানবিক আবেদন :
প্রতি বছর অনেক অসহায় মানুষ শীতের এই নির্মম কষ্টে মারা যায়। রাজপথের এই সকল মানুষদের এক বেলা খাবার এর ঠিক নেই তারা কিভাবে শীত বস্ত্র পরিধান করবে বর্তমানের এই সময়ে ? তারা রাত কাটায় পথে-প্রান্তরে, তাদের শিশুদের নিজেদের বুকের ভিতর নিয়ে শীতের রাত্রি পাড়ি দেয়। বৃদ্ধরা ধুঁকে ধুঁকে পাঞ্জা লড়ে নির্মম প্রকৃতির সাথে। তারা সমাজের ফেলে দেয়া একটি অঙ্গ, তারা সমাজের অর্থবীদদের আবর্জনা স্বরুপ। সমাজের অর্থবান মানুষের পরিত্যেক্ত একটি জঞ্জাল । বিলাসিতার কবলে পরে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে নিজেদের স্বাধ মেটাতে, সেখানে সমাজের একদল মানুষ নিজেদের মৌলিক অধিকারটুকু পাচ্ছে না। আসলে কে এইসবের জন্য দায়ী ? আপনি কি পারেন না এদের কথা ভেবে একটু এগিয়ে আসতে ? কোথায় আজ সৃষ্টির সেরা জীব মানুষের বিবেক ? হ্যাঁ, আমরাও পারি নিজেদের ভিতরে ঘুমন্ত মনুষত্ব্যকে জাগিয়ে তুলতে। সকলের মিলিত সাহায্যে তাদেরকে শীত বস্ত্র যেমন কম্বল, জাম্পার আমরা চাইলেই তাদের বিতরণ করতে পারি। যে যাই পারি আমরা সাহায্য করব। আমাদের এই ভাই-বোনদের, রাজপথে শুয়ে থাকা অসহায় মানুষদের পাশে এসে সবাই দাড়ান। সেজন্য আমাদের কিছু দানের বস্তু দরকার যেমন : নগদ অর্থ, পুরনো শীতের জামা-কাপড় ইত্যাদি।
আগামী ডিসেম্বর মাসের প্রথম তারিখ শেষ সময় আপনাদের সাহায্য করার এবং ডিসেম্বারের ৫ তারিখ থেকে শীত বস্ত্র বিতরণ শুরু করা হবে।
উপহার সামগ্রী সংগ্রহের ব্যাপারে আমাদের চিন্তাধারা :
১। আমরা নিজেরাই যাই পারি অর্থ সংগ্রহ করব ।
২। নিজেদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, আশেপাশের মানুষদের কাছে থেকে অর্থ সংগ্রহ করব।
৩।। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা সাহায্য চাইব।
রাজপথের অসহায় আমাদের ভাই-বোনদের জন্য আপনিও যা যা করতে পারেন :
১। আমাদের এই উদ্দ্যোগটি সফল করতে সকল প্রকার ব্লগ সাইটগুলোতে এই পোষ্টটি প্রকাশ করুন। তবে অবশ্যই মূল পোষ্টের লিঙ্ক দিবেন। তাহলে সব আলোচনা একই জায়গায় করা যাবে। অন্যথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর অবশ্যই ফেসবুক, টুইটারে এই পোষ্টটি করে সবাইকে জানিয়ে দিয়ে অন্যকে উৎসাহিত করে নীরব ভূমিকা অন্তত পালন করুন।
২। উপরিউক্ত কাজগুলো সমাধান করার জন্য খুব জরুরীভাবে আমাদের কিছু বন্ধু দরকার যারা নিজেদের অহংকার ত্যাগ করে রাস্তায় নেমে আমাদের সাথে কাজ করবে শুধুমাত্র কিছু ভাই-বোনদের মুখের হাসির জন্য। আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ বন্ধুরা, আপনারাও এগিয়ে আসুন। আমরা আপনাদের অপেক্ষায় আছি।
৩। প্রবাসী ভাইয়েরা নিচের অনলাইন একাউন্টে অর্থ পাঠানোর মাধ্যমে সাহায্য সহযোগীতা করুন।
- PayPal : adharerjuboraj@gmail.com
৪। দেশের বন্ধুরা নিচের দেওয়া ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা করতে পারেন।
তাছাড়া আমাদের নিম্নবর্ণিত প্রতিনিধিদের মাধ্যমে সাহায্য করুন।
- মহা প্লাবন +88 01717 – 48 06 52 (ঢাকা)
- মোহাম্মদ ইখতিয়ার হোসাইন +88 01816 – 46 32 65 (ঢাকা)
- ফাতেমা উদ্দিন +88 01746 – 39 63 69 (ঢাকা)
৫। নিজ নিজ এলাকায় এই বিষয়টি নিয়ে আলোচনা করুন। এবং নিজ নিজ এলাকার প্রতিনিধি হয়ে আমাদের সাথে যোগ দিন।
এখন পর্যন্ত এই আয়োজনে এগিয়ে এসেছে একদল সাহসী এবং নির্ভীক কর্মী। যারা মনে প্রাণে পণ করেছেন "যদি তর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে" । সকলের প্রতি আহবান আপনারাও ভূমিকা রাখুন এবং দলের সাথে যোগ দিয়ে এগিয়ে আসুন এই মানবিক আবেদনে। যারা এ পর্যন্ত কাজে সাহায্য করে আসছেন : জামিল হোসেন সেজান, সাইফুল্লাহ, মনির, মহা প্লাবন, তাসফিক, নাজিম, আশরাফ জনি, মহসিনা আরিফা, কাকতাড়ুয়া, shopnil.com, পারভেজ, তামান্না, সোহেল সারুয়ার, রসি, সৌরভ, জয়, ইপশিতা, আফজাল, তামিরা আজম, চিন্তিত পথিক, প্লাবন, আদি, তাহসিনা ফেরদৌস, তারিনা, সাইফ রাসেল, আশরাফ উদ্দিন, রাসেল রনি, টিটূ টুটুল, রাশেদ রাকিব, এবং সম্পূর্ণ আয়োজন পরিচালনায় পুদিনা পাতা।
উপহার সামগ্রী বন্টন :
১। আগামী পহেলা ডিসেম্বারের মধ্যে অর্থ সংগ্রহ হয়ে যাবার পর সবাই মিলে আমাদের রাজপথে পরে থাকা ভাই-বোনদের জন্য শীত বস্ত্র কেনাকাটা করব। অর্থ পাঠানোর শেষ তারিখ ০১/১২/২০১১
২। ডিসেম্বর ৫ তারিখের মাঝে আমরা মূলত ঢাকা শহরের কিছু ফুটপাত আছে সেখানে নিজেরা গিয়ে উপহার সামগ্রী বন্টন করব মধ্য রাতে।
কয়েকটি ছবি দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন এখন আপনার কি করা উচিত…………….???
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, তাই ভালবাসি বাংলার মানুষকে, বাংলার মাটিকে, বাংলা ভাষাকে……বাংলা কে"
