২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগ থেকে হরর ছবি এবং ভিডিও অপসারণ করুন

Published : 10 Oct 2011, 09:25 AM

Updated : 24 Jun 2022, 12:30 AM

সৌদি আরবে আট বাংলাদেশীর শিরোচ্ছেদ নিয়ে অনেকেই অনেক কিছু লিখছেন, মন্তব্য করছেন। কিন্তু আমি বুঝি না ব্লগপোষকরা কিভাবে শিরোচ্ছেদ নিয়ে এত বীভৎস কয়েকটা ছবি এবং ভিডিও ব্লগ এ আপ লোড করতে দিলেন। আমি ব্লগপোষকদেরকে সৌদি ওই হিংস্র জল্লাদ দের চেয়ে কম হিংস্র মনে করি না। আমি এধরনের ব্লগ যেখানে যুবক, বুড়ো, এমনকি কোমলমতি ছেলে মেয়েরা লগ ইন করে, সেখানে এধরনের ছবি এবং ভিডিও আপলোড করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এগুলো অপসারণ করার দাবি জানাচ্ছি।