২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সত্যি কথাগুলো একবার বলেই দেখিনা…

মুনাবী

Published : 10 Oct 2011, 08:28 AM

Updated : 24 Jun 2022, 12:30 AM

আমরা সাধারণত সব সত্যি কথা বলতে পারিনা, আমাদের প্রতিটা ঘটনার মধ্যে আমরা একটিবারের জন্য হলেও অভিনয় করি যা কিনা একটি অসাধারণ মিথ্যা কথার সৃষ্টি করে, সত্যি কথা হলো আমরা এই মিথ্যার অভিনয়টা করি আমাদের চারপাশের মানুষের মুখের হাসিটা দেখার জন্য।কিন্তু আমরা যখন সব সত্যি কথা বলা শুরু করবো তখন হয়তোবা আমরা আমাদের চারপাশের অনেক আপন মানুষকে হারাবো।

সত্যি কথাগুলো একবার বলেই দেখিনা… দেখা যাক আমরা কাকে কাকে হারায়… অভিনয়টা না হয় না করে আমাদের আসল রূপটা সবাইকে দেখায়… যারা আসলেই আমাদের আপন, তারা ঠিকই আমাদের ছেড়ে যাবেনা।

মুনাবী