টাঙ্গাইলে মাঝারি মানের ভূমিকম্প; শহর জুড়ে আতঙ্ক
মিনিট ১৫ আগে বেশ ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প হয়েছে টাঙ্গাইলে। অন্তত ১০ সেকেন্ড এই ঝাঁকুনি অনুভূত হয়েছে। বহুতল ভবনগুলো থেকে শিশু এবং নারীদের চিৎকার শোনা গেছে। পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। ১০ মিনিট মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। তবে এখন সচল হয়েছে।
