২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের উপহার সমাচার

আকাশের তারাগুলি

Published : 27 Aug 2011, 04:08 PM

Updated : 24 Jun 2022, 12:32 AM

আসছে পবিত্র ঈদ উল ফিতর। আর কদিন বাদেই ঈদের দিন। দুদিন পরেই অফিস ছুটি হয়ে যাবে।

আমরা একটি পোশাক রপ্তানি কারক প্রতিষ্ঠান। আমাদের কোম্পানিতে আমি সহ প্রায় সাড়ে দশ হাজার কর্মী। প্রতি বছর, বিশেষ করে গত চার বছর এই ঈদে কোম্পানির পক্ষ থেকে ঈদের শুকনো খাবার উপহার সরূপ বিতরন করা হয়। শ্রমিক থেকে কোম্পানির এমডি পর্যন্ত সকলকেই এই উপহার প্রদান করা হয় সমহারে। সেই হিসেবে আমিও এই উপহার পেয়েছি। প্যাকেটে যা ছিল তার বিবরণ নিম্নরুপ-

১) ২ প্যাকেট দুই কোয়ালিটির সেমাই
২) ১ কেজি চিনি
৩) ২ কেজি চিনিগুড়া পোলাও এর চাল
৪) ১ লিটার তীর সয়াবিন তেল।

প্রতিটি আইটেম প্রিন্স বাজার থেকে কেনা এবং প্যাক করা। ছবিও দিলাম।

আশা করি এবার ঈদ ভাল কাটবে।