২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন এর উদ্যোগে কর্মশালা ও যাকাত বিতরণ অনুষ্ঠিত

এম. নাজমুল ইসলাম

Published : 26 Aug 2011, 12:04 PM

Updated : 24 Jun 2022, 12:32 AM

চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন (সিডিডিএস) এর উদ্যোগে ২৩ আগস্ট নগরীর একটি কমিউনিটি সেন্টারে 'প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক ও শিশু অধিকার' শীর্ষক কর্মশালা, সাধারণ সভা ও যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি'র অর্থায়নে ও হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথি ছিলেন সংগঠক আবদুস সামাদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ শাহ্‌জাহান, মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিডিডিএস এর সাধারণ সম্পাদক জাহেদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠক ইকবাল আহমদ সিদ্দিকী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জামাল উদ্দিন।

প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তারাও নিজ নিজ কাজে দক্ষতার পরিচয় দিচ্ছে। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে যাকাতের অর্থ বিতরণ করেন।

রিপোর্ট : এম. নাজমুল ইসলাম, চট্টগ্রাম, ২৪ আগষ্ট ১১
01673270919