২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আসল রূপ

ফারাবী

Published : 19 Aug 2011, 10:48 AM

Updated : 24 Jun 2022, 12:33 AM

শেখ হাসিনা সরকারের আসল রূপ জনগনের কাছে প্রকাশ হয়ে গেছে। আর তা হলো জনগনের কোন কাজ না করে সারাদিন শুধু যুদ্ধাপরাধী আর জঙ্গিবাদ দমনের নামে সময় পার করে দেওয়া, আর দেশের টাকা লুটপাট করা। সরকারের ২.৫ বছর পার হয়ে যাওয়ার পরও মহাসড়ক গুলি সংস্কারের দিকে লক্ষ্য দেওয়াই তা প্রমাণ করে। সত্যিকার অর্থে দেশের সড়ক গুলির সংস্কারের প্রতি বর্তমান শেখ হাসিনা সরকারের কোন আগ্রহই নেই। শেখ হাসিনা আছেন শুধু জঙ্গিবাদ দমনের নামে ইসলামী দল গুলির নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর নামে। এই পবিত্র রমজান মাসেও ইসলামী দলের অনেক নেতা কর্মী জেলে আছে। আল্লাহ সুবহানাতায়ালা তাদের হেফাযত করুক।

আর যোগাযোগ মন্ত্রীর কথা কি বলবো ? উনার পদত্যাগ চাইতেও লজ্জা লাগে আমাদের । উনি অনেকটা আগের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার মত। উনার কাজ হলো শুধু পাজেরো গাড়িতে বসে থাকা আর সাংবাদিকদের সাথে কথা বলা। শেখ হাসিনা কি আর কোন লোক পেল না যোগাযোগ মন্ত্রী দেওয়ার জন্য ? এই যোগাযোগ মন্ত্রী আওয়ামী লীগ কে ডুবাবে।