২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সৈয়দ মতিউর রহমান চতুর্থ মৃত্যুবার্ষিকী

বাংলার ছায়া

Published : 25 Apr 2021, 08:41 PM

Updated : 24 Jun 2022, 12:34 AM

মুক্তিযোদ্ধা, শব্দ সৈনিক সৈয়দ মতিউর রহমান। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের এর সাইফুদ্দিন মানিক ও শামসুদ্দোহা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, উনসত্তর এর গণ আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, খুলনা জেলা ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক মহানগরীর সম্পাদক, তারকালোক এর প্রতিষ্ঠাতা সম্পাদক, দৈনিক সংবাদ, কৃষান, শক্তি, দৈনিক খবর, বাংলার মুখ, দৈনিক পত্রিকার অকুতোভয় কলম সৈনিক সাংবাদিক সৈয়দ মতিউর রহমান এর চতুর্থ মৃত্যুবার্ষিকী ১০ আগষ্ট ২০১১। উল্লেখ্য তিনি মহিলা মুক্তিযোদ্ধা সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড কৃষ্ণা রহমানের স্বামী। এই মহান মুক্তিযোদ্ধা ২০০৭ সালের এই দিনে কিডনি জনিত রোগে মৃত্যুবরণ করেন।

সৈয়দ মতিউর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১০ আগষ্ট ২০১১ বুধবার সকালে তার মাজার জিয়ারত করা হবে। মরহুমের আত্মার শান্তি কামনায় সকলকে দোয়া করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ধন্যবাদসহ
কৃষ্ণা রহমান
মোবাইল নং-০১৭১১৪৬৬৮০৭