২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ধর্ষণ: জুরিবোর্ডের সিদ্ধান্ত অমান্য

হাসিবুল হক

Published : 09 Aug 2011, 09:56 AM

Updated : 24 Jun 2022, 12:34 AM

১৯ জুলাই মেহেরপুরের গাংনীর উত্তরপাড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় সালিশিসভার ৬ সদস্যের জুরিবোর্ডের সিদ্ধান্ত অগ্রাহ্য করেছে অভিযুক্ত দুই ধর্ষক বিদ্যুৎ ও সাহেদ এর পিতা দেলু ও আনিসুর । সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জুরিবোর্ডের পর্যবেক্ষণে ধর্ষক বিদ্যুৎ ও সাহেদের অভিযুক্ততার প্রমাণ মেলে । ধর্ষক দুইজন বিদ্যুৎ ও সাহেদ দোষী সাব্যস্ত হয় । জুরিবোর্ড বিদ্যুৎ ও সাহেদ
কে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ।

গত শনিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গাংনি পৌরসভায় সালিশিসভা বসে । সেখানে ধর্ষকদের দুইজন পিতা সালিশের সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা থেকে বেরিয়ে আসে । এ ঘটনায় সালিশিসভায় উপস্থিত থাকা এলাকার জনগণ অভিযুক্ত ধর্ষকদের শাস্তির দাবী করেছে ।

এদিকে জুরিবোর্ডের নির্দেশ গাংনি থানার ওসিকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত দিয়েছে সালিশিসভা ,যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা গ্রহণ করতে পারে পুলিশ ।