২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাম প্রকাশ করুন!!! আবারো দারুন এক মন্তব্য!!!

জনিকা

Published : 08 Aug 2011, 11:52 PM

Updated : 24 Jun 2022, 12:34 AM

আমাদের শ্রদ্ধেয় অর্থমন্ত্রী আবারো একটা দারুন মন্তব্য করলেন যে পুঁজিবাজারে কয়েকজন মিলে কারসাজি করছেন। তবে নাম প্রকাশ করলেন না। কেন?? ভয় পান আংকেল??

খুব ভালো লাগল এটা জেনে, উনি জানেন যে, "কয়েকজন মিলে" কারসাজি করছেন। তাও ভালো এখানে বলেননি, ফটকাবাজরা কারসাজি করছে।

আন্দোলন ফটকাবাজরা করে আর কারসাজি করে সাধু বিনিয়োগকারীরা!! হাস্যকর।

কতদিন ধরে শুনে আসছি…সুষ্ঠু তদন্ত হবে। অস্থিরতার অবসানের জন্য যথাযথ প্রমাণ নিয়ে আইন প্রণয়ন করা হবে। কবে হবে?? চিৎকার করে লোকটির কানের কাছে বলি "ভাই কবে হবে?? যখন সাধারণ বিনিয়োগকারীরা তার সর্বস্ব হারিয়ে পথে বসে থাকবে। নাকি তার পরও সুষ্ঠু তদন্ত হতেই থাকবে??

যদি উনি বুঝেই থাকেন যে কোন সাধু বিনিয়োগকারীরা এতে জড়িত তো সেখানে উনি ব্যবস্থা নিতে পারছেন না কেন? কিসের ভয় এবং কাকে ভয় পান উনি??

স্বাধীন রাষ্ট্রের একজন অর্থমন্ত্রী ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কাকে ভয় পান??