করোনাভাইরাস মোকাবেলায় গাসিকের ওয়ার্ডে নানা উদ্যোগ
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ নয়াবাড়ী একতা ক্লাবের উদ্যোগে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলায় এলাকার তরুণদের সাথে দিয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়
গত ৩১ মার্চ এলাকায় মাইকিং করে মানুষকে ঘরে অবস্থান করতে আহ্বান জানানো হয়। এছাড়া জীবাণুমুক্ত ও পরিচ্ছন থাকার পরামর্শও দেয়া হয়।
এই কার্যক্রমে অংশ নেন একতা ক্লাবের সদস্য ইয়াকুব আলী ইমন ও আরো কয়েকজন। এরা সবাই দশম শ্রেণির ছাত্র। এলাকাবাসী তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
এলাকাবাসীকে সচেতন করতে প্রচারণায় জন সমাগম বা ভিড় এড়িয়ে চলতে, তিন ফুট দুরত্ব বজায় রাখতে বলা হয়।
এছাড়া কোভিড -১৯ ভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ফার্মেসি ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
বিশেষ প্রয়োজনে কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন(এম.এ), ওয়ার্ড সচিব মিশকাতুল হক (ফারুক), টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করার জন্য এলাকাবাসীকে আহ্বান জানানো হয়।
এই ওয়ার্ডে গাসিক মেয়র জাহাঙ্গীর আলমের উদ্যোগে দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাঝে এক সপ্তাহের খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেনের তত্ত্বাবধানে এলাকার হতদরিদ্রদের তালিকার পাশাপাশি ও ৫১ নং ওয়ার্ডে বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ কার্যক্রমও চলছে।
গাসিক মেয়রের নির্দেশনায় এই ওয়ার্ডে হাত ধোয়ার জন্য প্রতিটি প্রধান সড়ক ও জনবহুল স্থানে প্রাথমিকভাবে কিছু বেসিন বসানো হয়েছে।
