২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর রেল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি

আজমাল হোসেন মামুন

Published : 07 May 2019, 05:29 PM

Updated : 23 Jun 2022, 11:09 PM

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর রেল চলাচল অবিলম্বে বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একাধিক সামাজিক সংগঠন।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলার রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জেলা নাগরিক কমিটি, জেলাবাসী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী, পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধ কমিটির নেতা শফিকুল আলম ভোতা, মেসবাহুল জাকের জঙ্গি, অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা গোলাম শাহনেয়াজ অপু, অ্যাডভোকেট আবু হাসিব, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক প্রমুখ।