২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে পীরগঞ্জে সমাবেশ

সবুজ আহম্মেদ সবুজ আহম্মেদ

Published : 03 Aug 2018, 02:27 AM

Updated : 23 Jun 2022, 11:10 PM

ঝুঁকিমুক্ত নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে একাত্মতা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট।

বৃহস্পতিবার বিকেল ৪টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের পূর্ব চৌরাস্তায় একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করা হয়।

আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা বাস্তবায়নের দাবির পক্ষে সমমনা অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও সাধারণ পথচারী এবং গাড়িচালকরা চলতি পথে ওই মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে  উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ল্যাম্পপোস্টের মহিউদ্দিন জনি (নির্বাহী পরিচালক), সাইফুর রহমান বাদশা (সহ-সভাপতি), আরিফুজ্জামান (সহসভাপতি), সবুজ রানা (অর্থ সম্পাদক), রুবেল আলী (শিক্ষা বিষয়ক সম্পাদক), হিরা (গণযোগাযোগ বিষয়ক সম্পাদক), রণি গাজী (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক) প্রমুখ।