২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটা কি হচ্ছে???

আদর

Published : 27 Jun 2011, 11:40 AM

Updated : 24 Jun 2022, 12:38 AM

প্রতিটি সচেতন মানুষ সকাল হলেই দৈনিক পত্রিকা পড়তে মরিয়া হয়ে উঠে। আমি বা আমরাও এর ব্যতিক্রম নই। প্রযুক্তির কল্যানে কাগজের পত্রিকার পাশাপাশি অনলাইনে বিভিন্ন পত্রিকা পড়া হয়। দুর্ভাগ্য যে, বেশ অনেকদিন হতে চলল দেশের দুই ক্যাটগরিতে শীর্ষে অবস্থানরত পত্রিকা দুটো নিজেদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একটি র‍্যাব এর হাতে পঙ্গুত্ববরণকারী লিমনের পাশে দাঁড়াচ্ছে, অন্যটি বিপক্ষে কথা বলছে। আশাকরি যাঁরা নিয়মিত সংবাদপত্রে চোখ রাখেন, তাঁরা এতক্ষণ নিশ্চয় বুঝতে পেরেছেন। সম্প্রতি রিহ্যাব মেলা নিয়েও যুদ্ধ দেখলাম। এমনিতেই রাজনীতির যাঁতাকলে এদেশের জনগন প্রতিটি মুহুর্তে পিষ্ট হচ্ছে, তারপর সংবাদপত্রের এমন দৃশ্য, এমন সংবাদ আমাদের মর্মাহত করে।

এই বিষয়টির কি কোন সমাধান নেই? নাকি এভাবেই চলবে?