২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার কারাদণ্ডে বগুড়ায় উত্তাপ

নাভিদ ইবনে সাজিদ নির্জন নাভিদ ইবনে সাজিদ নির্জন

Published : 09 Feb 2018, 01:02 AM

Updated : 23 Jun 2022, 11:12 PM

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। প্রতিবাদে দেশের অন্য কিছু স্থানের মতো বগুড়ায়ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। রায়কে কেন্দ্র করে সারা শহরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জনমনে রয়েছে আতঙ্ক। ছবিতে বগুড়ার বিভিন্ন এলাকার পরিস্থিতি তুলে ধরা হলো-

ছবি: নাভিদ ইবনে সাজিদ নির্জন

পুলিশের সতর্ক অবস্থান 

রায়কে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী 

খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ায় আতঙ্কে বগুড়ার পথঘাট জনশূন্য হয়ে যায়।

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।