২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম

মোসাদ্দিক উজ্জ্বল

Published : 31 Mar 2019, 10:19 AM

Updated : 24 Jun 2022, 12:39 AM

Image
আসুন ভিজি!

আজ বৃষ্টির দিন। বৃষ্টি নেই।!


"বৃষ্টির দিনে, স্বপ্ন মধুর বাউল বাতাস, কত রোমাঞ্চিত করে আমায়"

বরষার প্রথম দিনে আজ আমরা ভিজতে পারিনি। বাইরে প্রচণ্ড রোদ। খা খা করছে বাইরে। তবুও আজ বর্ষা ঋতুর প্রথম দিন। আজ আমরা সবাই ভিজতে কি পারবো বৃষ্টিতে? না পারলেও ক্ষতি নেই। ভিজতে পারি আর নাই পারি আজ বাদল দিনের প্রথম কদম ফুল এর শুভেচ্ছা সবাইকে। বৃষ্টি নিয়ে শৈশবের কত সৃতি! আপনারা একটু শেয়ার করুন না। আজ যে বৃষ্টির দিন। আজ আমরা সবাই লিখি শুধু বৃষ্টি নিয়ে।