হিটলার, প্লিজ তুমি আপসোস করোনা। রাস্তায় বের হলেই কারাদন্ড!!!
ক্ষমতা লাভের ক্ষেত্রে জনমতকে তোয়াক্কা করেন না শেখ হাসিনা। এবার বিরোধী দলের নেতা কর্মীদের সাজা দিতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবহার করছে সরকার। আজ শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩০ নেতা কর্মীকে ভ্রাম্যমাণ আদালত দিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বিএনপি জামায়াত জোট, সমমনা দল ও সংগঠনের দেশব্যাপী ৩৬ ঘণ্টার লাগাতার হরতাল শুরুর কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটল।
তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, আজ দুপুর ২ টা ৩৫ মিনিটে রাজধানীর কাওরান বাজারে আন্ডার পাসে পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে ১ মাস করে সাজা দেয়া হয় ৫ জনকে। তারা হচ্ছে আমীর হোসেন , রুবেল , বেলাল , জামাল হোসেন ও সোহান আহমদ অপু।
রমনা থানা পুলিশ জানায়, কাকরাইল এলাকাতে তাদের কাজে বাধা দেয়ার কারণে তানভীর, ওমর ফারুক, কবিরুল, মাহমুদুর রহমান, জাকির হোসেন, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, রাসেল, আব্দুল্লাহ ও তারিক উল্লাহকে সকালে শান্তি নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। রমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি জানিয়েছেন, তার থানায় এ পর্যন্ত ১০ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মিরপুরে ২ জন এবং অন্যান্য স্থানে আরো ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
১. অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-০৬-০৫ – ২০১১-০৬-০৬]
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার সুযোগ নেই—খালেদা জিয়ার এ বক্তব্যের সঙ্গে কি আপনি একমত?
ভোট দিয়েছেন ২৬৩২ জন| হ্যাঁ (১৬৬৯), না (৯৩১), মন্তব্য নেই (৩২)
হ্যাঁ ৬৩.৪১% না ৩৫.৩৭% মন্তব্য নেই ১.২২%
২. অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-০৬-০৪ – ২০১১-০৬-০৫]
সংসদে আসুন, নইলে রায় অনুযায়ী সিদ্ধান্ত—তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিরোধী দলের প্রতি প্রধানমন্ত্রীর এ বক্তব্য যৌক্তিক বলে মনে করেন কি?
ভোট দিয়েছেন ২৮৫০ জন| হ্যাঁ (৭৯৩), না (২০১৬), মন্তব্য নেই (৪১)
হ্যাঁ ২৭.৮২% না ৭০.৭৪% মন্তব্য নেই ১.৪৪%
৩. অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-০৬-০৩ – ২০১১-০৬-০৪]
তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতি বাতিলের পক্ষে ব্যবসায়ীদের সংগঠনগুলোর অবস্থান যৌক্তিক বলে মনে করেন কি?
ভোট দিয়েছেন ২০০৭ জন| হ্যাঁ (৪৪০), না (১৫৪০), মন্তব্য নেই (২৭)
হ্যাঁ ২১.৯২% না ৭৬.৭৩% মন্তব্য নেই ১.৩৫%
৪. অনলাইন জরিপ ফলাফল: [ ২০১১-০৬-০২ – ২০১১-০৬-০৩]
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে প্রধান দুই দলের সমঝোতা সম্ভব বলে মনে করেন কি?
ভোট দিয়েছেন ১১৭৪ জন| হ্যাঁ (৩১৮), না (৮৩২), মন্তব্য নেই (২৪)
হ্যাঁ ২৭.০৯% না ৭০.৮৭% মন্তব্য নেই ২.০৪%
***
সূত্র: প্রথম আলো
