২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারমাথা এলাকার হালহকিকত

দ্বীপ সরকার

Published : 28 Mar 2017, 02:35 AM

Updated : 23 Jun 2022, 11:18 PM

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা উত্তরবঙ্গের খুব গুরত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে বাম দিকে দিনাজপুরের রাস্তা আর ডান পাশ দিয়ে চলে গেছে মহিমাগঞ্জের রাস্তা। যানজটের জন্য সুপরিচিত উপজেলা গোবিন্দগঞ্জ। সব সময় মানুষের ঢল থাকে এবং গাড়ির জট। আর এমন এক গুরত্বপূর্ণ স্থান প্রায় দুই মাস ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। জলাবদ্ধতা এবং ড্রেন থেকে আসছে নর্দমার স্তুপ। দূর্গন্ধ।ওখানে ব্যবসায়ীরা মুখ বুঁজে সব সহ্য করে আছেন। এ নিয়ে মেয়রের কোন চিন্তা নেই।