২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জয়নুলের ১০২তম জন্মদিন পালন

মনোনেশ দাস মনোনেশ দাস

Published : 30 Dec 2016, 12:57 AM

Updated : 23 Jun 2022, 11:20 PM

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২ তম জন্মদিন পালন করা হয়েছে ।

বৃহস্পতিবার বিকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহ শালার উদ্যোগে সংগ্রহশালায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব শওকত নবী।
প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রফিকুননবী।

বিশেষ অতিথি ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহিম , জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কীপার মুকুল দত্ত ।


অতিথিরা বলেন, শিশুদের সৃষ্টিশীল কর্ম ও চিন্তা চেতনার মধ্য দিয়ে একটি বিকশিত জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারব। তারা মহান শিল্পীর শততম জন্মদিন উপলক্ষে আযোজিত চিত্রঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের উদ্দেশ্যে তাঁর কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন।