নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক একই গ্রামের কালু প্রামাণিককে বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ।কেরানীগঞ্জের মান্দাইল খালেরঘাট এলাকায় সাত বছরের এক শিশুকে কয়েক দফা ধর্ষণ করেছে নুরুল ইসলাম নামে ৬৫ বছরের এক বৃদ্ধ। বিবিসি বাংলা কারণ অনুসন্ধান করতে গিয়ে কিছু কেস স্ট্যাডি তুলে ধরে:
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে। ধর্ষণের শিকার হচ্ছে ছেলে শিশুরাও। পুলিশের ধারণা শিশুরা একশ্রেণীর মানুষের যৌন বিকৃতির টার্গেটে পরিণত হয়েছে। শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করেছেন বিবিসির শায়লা রুখসানা।
শিশু ধর্ষণের এরকম হাজার হাজার পরিসংখ্যান রয়েছে শুধু গণমাধ্যমের হিসেবে, বাস্তবে নিশ্চয়ই আরো বেশি। সারা পৃথিবীতেই শিশু ধর্ষণের ঘটনা ঘটে, তবে আমাদের দেশে সংখ্যাটা উদ্বেগজনক।
সর্বশেষ ঘটনাটি পূর্বের নৃশংসতাগুলোকে ছাড়িয়ে গেছে। শিশুটি যেভাবে নির্যাতিত হয়েছে তা ডাক্তারদেরও হতবাক করেছে। ঘটনাটিতে গণমাধ্যম সরব, সামাজিক মাধ্যমও সরব স্বাভাবিকভাবে, কিন্তু মূলত বিচার চেয়ে সবাই সরব। পাশাপাশি প্রতিরোধ এবং প্রতিকার চেয়েও সরব হওয়া প্রয়োজন নয় কী?
জানা দরকার, শিশু ধর্ষণ কারা করে, কেন করে। অপরাধ-বিজ্ঞানটা কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে। সামাজিক দিকটায়ও আলোকপাত হচ্ছে না। বিচার তো চাইতেই হবে। এতটা সরব না হলে এরকম ঘটনায় ভিকটিমের ঠিকমত চিকিৎসা পাওয়াও হয় না, বিচার ব্যবস্থাও ঠিকমত কাজ করে না। তাই আমাদের চিৎকার অবশ্যই লক্ষ্যভেদী। জনগণের দায়িত্ব জনগণ পালন করছে। কিন্তু ঘাফলতি থেকে যাচ্ছে সমাজ বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং অপরাধ বিজ্ঞানীদের। দায় আছে সরকার তথা দায়িত্বপ্রাপ্ত বাহিনীর।
প্রতি বছর হাজার হাজার ঘটনা ঘটছে, তারপরও কেন কর্তব্যক্তিদের টনক নড়বে না? শুধু আবেগঘন লেখা তো মুহূর্তের, দীর্ঘ্যমেয়াদে তা কোনো কাজে আসে না এসব ক্ষেত্রে।
শিশু ধর্ষণ নিয়ে পৃথিবীতে প্রচুর গবেষণা হচ্ছে। কিন্তু আমাদের দেশে এরকম গবেষণা বিরল। এমন কি খুব বেশি কেস স্টাডিও নেই।
Assessing the cognitive distortions of child molesters and rapists: Development and validation of the MOLEST and RAPE scales
[ফুল টেক্সট্ চেয়ে মেইল করে কোনো সাড়া আসেনি]