২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ সঞ্চালকদের প্রতি আহবান

এম.মনসুর আলী

Published : 22 Oct 2016, 04:09 PM

Updated : 23 Jun 2022, 11:22 PM

কল গার্ল ঢাকা নামক ফেসবুক পেইজটি গত জুলাই মাস থেকে তাদের যৌন প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে বিভিন্ন চটকদারী  বিজ্ঞাপন প্রদান করে। ফেসবুক, লিঙ্কডিন, টুইটার, ব্লগ, ওয়েবসাইটসহ সব সামাজিক মাধ্যমেই তাদের যৌন ব্যবসার প্রচারণা। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ব্যবহার করছে এই যৌন ব্যবসায়।
দেশপরিচালকগন কি উল্লেখিত বিষয়টির ব্যাপারে অবগত নন? নাকি সব কিছু জেনেও  চোখ বন্ধ রেখেছেন। যদি চোখ বন্ধ   নাই করে থাকেন, তাহলে দেশ সঞ্চালকদের  এখনই উচিত  কল গার্ল ঢাকা'র কার্যক্রম ব্যাপকভাবে প্রসারের আগেই  বন্ধ করা।  অন্যথায় দেশের ভবিষ্যৎ কর্ণধার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা  এই হীন্য অপরাধের জালে আটকে যাবে। তখন আর চাইলেও করার কিছু থাকবে না।

এ ব্যপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি  মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি।