২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেখুন ভিক্ষুকের কাণ্ড

আসিফ মাহবুব

Published : 14 Oct 2016, 10:26 AM

Updated : 23 Jun 2022, 11:22 PM

https://www.youtube.com/watch?v=9M0drT7S3xc

ভিক্ষাবৃত্তি সব থেকে নিকৃষ্ট বৃত্তি হিসেবে বিবেচিত এটি। আয়ের কোনো বিকল্প পথ নেই এমন সহায়-সম্বলহীন মানুষগুলো অনেকটা বাধ্য হয়েই সাধারণত এ পথ বেছে নেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে জনবহুল এই ঢাকা শহরে কিছু অসাধু মানুষ ভিক্ষা নিয়ে করছে রমরমা ব্যবসা। টাকা নিয়ে মারামারি করার ঘটনা অহরহ ঘটছে চোখের সামনে। মুখে গালাগালি ওসবতো আছেই। এছাড়াও জোড় করে টাকা নিয়ে যাওয়ার ঘটনাও কম নয়। তাই প্রকৃত ভিক্ষুকদের চাই পূণর্বাসন। অার ব্যবসাই ভিক্ষুকদের জন্য আইনি ব্যাবস্থা করে ভিক্ষাবৃত্তি মুক্ত চাই এ সমাজ।