২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিনটন ও মনিকার প্রেম এখনও বহাল!!

ম, সাহিদ

Published : 30 May 2011, 11:31 PM

Updated : 24 Jun 2022, 12:43 AM

বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির প্রেমের সম্পর্ক এখনও ভেঙে যায়নি। তারা এখনও গোপনে তাদের সম্পর্ক টিকিয়ে রেখেছেন। মনিকার এক বন্ধু তাদের সম্পর্কের ব্যাপারে এমন তথ্য দিয়েছেন। খবর জিনিউজ অনলাইনের।

৩৭ বছর বয়স্ক মনিকা বর্তমানে টেলিভিশনে একটি রিয়েলিটি শো পরিচালনা করছেন। ডেইলি মেইল তার ওই বন্ধুর উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি ন্যাশনাল ইনকুইরার ম্যাগাজিনকে বলেছিলেন, মনিকাকে এখনও বিল ক্লিনটন ভুলতে পারেননি। দ্বিতীয়বারের মতো তারা তাদের প্রেমের সম্পর্ক শুরু করেছেন। মনিকার ওই বন্ধু আরও বলেন, মনিকা বলেছেন, তার জীবনে অন্য কোনো পুরুষ আসবে না। কারণ ক্লিনটনের মতো কেউ তাকে সুখী করতে পারবেন না।

১৯৯৫ সালে মনিকা লিউনস্কির বয়স যখন ২২ বছর তখন ক্লিনটনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। তাদের প্রেম বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে।