২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দয়া করুন জনতার প্রতি, রাস্তায় সংবর্ধনা দেবেন না

মজিবর রহমান

Published : 21 Sep 2016, 11:46 PM

Updated : 23 Jun 2022, 11:23 PM

আমি রাজনীতি বুঝি না বুঝতেও চাই না। চাই সুন্দর স্বাভাবিকভাবে বাঁচার মত পরিবেশ। দোহাই লাগে এয়ারপোর্ট টু গণভবন পর্যন্ত আগামি ২৬ সেপ্টেম্বর রাস্তায় সংবর্ধনা দেবেন না মাননীয় প্রধানমন্ত্রীকে। রাস্তায় যানজটে মানুষকে কষ্ট দেবেন না । মানুষের চলার পথ সচল রাখুন। মানুষকে ভালবাসুন ভালবাসা নিন। গণভবনে প্রচুর জায়গা আছে। সেখানে সুস্থ স্বাভাবিকভাবে মঞ্চ বানিয়ে নির্ভেজাল অনুষ্ঠান করুন।

রাস্তায় সাধারন মানুষ গরমে ঘন্টার পর ঘন্টা থাকে, কেউ রোগি, কেউ শারীরিক অসুস্থ. এসব মানুষ যখন এই দুরাবস্থায় গালি, আজেবাজে কথা বলে তাঁদের বিপক্ষে বা প্রতিবাদ করার কোন অজুহাত থাকে না। নিরবে হজম করতে হয়। মানুষকে গায়ের বলে কষ্ট দেওয়া যায়। ভালবাসা পাওয়া যায় না। ঘৃণা পাওয়া যায়।

সকল রাজনীতিবিদদের প্রতি আবেদন মানুষের পাশে থাকুন। ভালবাসা নিন।