২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহায্যকারী হওয়ার চেষ্টা করেছি

বাহার রায়হান

Published : 19 Aug 2016, 05:49 AM

Updated : 23 Jun 2022, 11:24 PM

আজ আমার জীবনের কঠিন একটা দিন গেল। আমার সম্পর্কে প্রথমে বলি, আমি এক জন শারীরিক প্রতিবন্ধী, আমার দুই হাত নেই (অনেকেই হয়তো জানেন) হাত না থাকলেও আমি পড়ালেখা বন্ধ করিনি। সমাজের বোঝা না হয়ে সাহায্য কারী হওয়ার চেষ্টা করেছি। আজ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল পাশ করলাম তবে পয়েন্টা খুব কম।

এতে আমি খুশি কারণ পরীক্ষার হলে একজন প্রতিবন্ধীর যে অধিকার আছে তার একটাও আমি গ্রহণ করি নাই। কারণ আমি চেয়েছি সাধারণ বন্ধুদের মত করে পরীক্ষা দিতে।