২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার প্রথম আলো ব্লগ অ্যাকাউন্ট হ্যাকিং-এর শিকার

বাসন্ত বিষুব

Published : 27 May 2011, 06:23 PM

Updated : 24 Jun 2022, 12:43 AM

আমার প্রথমআলো ব্লগ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্রেক করে ব্যানারে 'এখানে দিন-রাত্রি সমান' এর পরিবর্তে অন্য একটি বাক্য লিখে রাখা হয়েছে। পাসওয়ার্ড ব্রেক করার ফলে আপাতত প্রথমআলো ব্লগে আমি লগ ইন করতে পারছিনা। সেই সাথে পাসওয়ার্ড পরিবর্তনের প্রক্রিয়াটিও কাজ করছে না। আমি আশংকা করছি উক্ত অ্যাকাউন্ট থেকে আমার নামে এমন কোন লেখা পোস্ট হতে পারে যার বক্তব্য আমার দৃষ্টিভঙ্গির বিপরীত।

বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মডারেটরকে ইমেইলে জানানো হয়েছে। এখনো কোন জবাব পাইনি। তাই এই পোস্টের মাধ্যমে উক্ত ব্লগের মডারেটরের কাছে বিষয়টি দ্রুত সমাধান করার অনুরোধ রইলো।