২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দর খোপা বাঁধতে চান?

দিব্যেন্দু দ্বীপ

Published : 23 Jul 2016, 10:42 AM

Updated : 23 Jun 2022, 11:24 PM

শুক্রবারের সন্ধ্যাত্তোর রাত, বর্ষা হচ্ছে, গুলিস্তানে লোক নাই বললেই চলে। দেখলাম, ফাঁকা রাস্তায় এক লোক পুতুলের চুল বাঁধতাছে! সাথে বিভিন্ন গান বাজতেছে। ব্যাপারখানা কী? এগিয়ে গিয়ে কৌতুহল মিটালাম। মূলত জনৈক রফিকুল চুলের এক ধরনের ব্যান্ড বিক্রী করেন এভাবে। পুতুলের খোপা বেঁধে তিনি দেখাচ্ছেন কীভাবে ব্যান্ডটি ব্যবহার করে বিভিন্ন ধরনের খোপা বাঁধা যায়। রফিকুল জানালানে, এটা তার মূল চাকরি নয়, তিনি গুলিস্তানের একটি পোশাকের দোকানের কর্মচারী ফাঁকে তিনি এই কাজ করে বাড়তি কিছু উপার্জন করেন।