২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রাজধানীর মিরপুরে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ঈদ-আনন্দ উৎসব অনুষ্ঠিত

জসিম উদ্দিন জয়

Published : 13 Jul 2016, 08:01 AM

Updated : 23 Jun 2022, 11:25 PM

গত ৪ জুলাই রাজধানী মিরপুরে অনুষ্ঠিত হয়ে গেলো সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ-আনন্দ উৎসব ২০১৬। রাজধানী পশ্চিম শেওড়াপাড়া " BCFDF বর্ণমালা স্কুল"- এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ, গরীবদের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ এবং গরীব দুঃখী সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গেলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. এস.এম জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, ন্যাশনাল ফ্রিডম ফাইর্টার ফাউন্ডেশন। হুমায়ুন রশিদ জনি, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উঃ সিটি কর্পোরেশন, বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটি এর যুগ্ম আহবায়ক ইয়াহিয়া খান রিজন। BCFDF বর্ণমালা স্কুল"- এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাখাওয়াত হোসেন রিমন। অনুষ্ঠান পরিচালনা করেন BCFDF এর সদস্য সচিব জসিম উদ্দিন জয় ।