০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জনগণের সেবক পুলিশকে কেন আপনারা জনগণের শাসক করে তুলছেন?

নুর ইসলাম রফিক

Published : 03 Jun 2016, 06:11 AM

Updated : 23 Jun 2022, 11:26 PM

জনগনের সেবক পুলিশকে কেন আপনারা জনগনের শাসক করে তুলছেন? কেন যে কোন শান্তিপূর্ণ আন্দলনকে পুলিশ দিয়ে অশান্ত করে তুলছেন? কেন আপনাদের ব্যর্থতাকে ডাকতে গিয়ে পুলিশকে দিয়ে আন্দলকারীদের উপর প্রহার করাচ্ছেন? কেন পুলিশকে জনগনের চোখে বিসাধ করে তুলছেন? কেন দিনে দিনে পুলিশের উপর থেকে জনগনের বিশ্বাস ধংস করে দিচ্ছেন?

আপনারা তো স্বাধীনতার পক্ষের দল ছিলেন ৭১-এ। তবে আজ কেন জনগনের স্বাধীনতাকে পুলিশ দিয়ে প্রহার করে ধংষ করে দিচ্ছেন। তবে কি সেই আওয়ামীলীগ আর এই আওয়ামীলীগ এর মধ্যে বিশাল ফারাক সৃষ্টি হয়েছে কালের এবং ব্যক্তির পরিবর্তনে।

আপনাদের কি মনে পরেনা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহীনি সর্ব প্রথম পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে ঝপিয়ে পড়েছিল। আর সেই পুলিশ বাহিনীকে দিয়ে আজ জনগণের স্বাধীনতা হরণ করতে আপনাদের কি একটুও লজ্জা হয়না। নাকি ক্ষমতার লোভ আপনাদের লজ্জা বোধকে পিষে মেরে ফেলেছে?