২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি আকর্ষণ

সরকার

Published : 25 May 2011, 12:20 AM

Updated : 24 Jun 2022, 12:43 AM

সুপ্রিয় পাঠকদের উদ্দেশ্যে বলছি,
আমরা যারা ব্লগে লিখি তাদের অনেকেই দক্ষ লেখক নই। নিজস্ব চিন্তা চেতনা প্রকাশের তাড়নায় লিখি। এতদিন আমাদের লিখার সুপ্ত ইচ্ছার প্রকাশের কোন মাধ্যম ছিল না। বিডিনিউজ২৪.কম একটি ব্লগ তৈরী করে আমাদের সে সুযোগটি করে দিয়েছে। সেজন্য আমরা কৃতজ্ঞ। ব্লগের সবচেয়ে বড় আকর্ষণ হলো পাঠকদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানা যায় যা অন্যান্য প্রিন্ট মিডিয়াতে পাওয়া যায় না। কিন্তু এই ব্লগের পাঠক গণ তাদের প্রতিক্রিয়া খুব কমই লিখেন।

তাই সকলের নিকট বিনীত অনুরোধ যে লেখাটি ধৈর্য ধরে পড়লেন অন্তত এক শব্দে হলেও তার প্রতিক্রিয়া জানান। আপনার ছোট একটি মন্তব্য বা গঠনমূলক সমালোচনা আমাদের যেমন ভূল ভ্রান্তি সমূহ ধরিয়ে দিতে পারে তেমনি তথ্য ও উপাত্ত নির্ভর লিখায় আমাদের উৎসাহিত করতে পারে। পরিশেষে আপনাদের সকলকে এই ব্লগে সদস্য হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সদস্য হওয়া বা মন্তব্য করার জন্য শুধুমাত্র আপনার একটি ই-মেইল আইডি প্রয়োজন যা সর্বদাই গোপন থাকে।
সকলকে ধন্যবাদ