শাহজালাল বিমানবন্দরে মশার কামড় খেয়েও খুশি ক্রিকেটপ্রেমীরা
মশার কামড়ে অস্থির ক্রিকেটপ্রেমীরা তাও আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে! বিশ্বাস হয়?
বিশ্বাস না হওয়ারই কথা! দেশের সবচেয়ে বড় ও আধুনিক বিমানবন্দরেই যদি এই অবস্থা হয়; তাহলে বাকীগুলোতে কি অবস্থা তা একমাত্র উপরওয়ালাই জানে! আর উপরওয়ালা যাদের দায়িত্ব দিয়েছে এই বিমানবন্দরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে একটা আন্তর্জাতিক মান বজায় রাখতে- তারা তা ভুলে নিজেদের তেলতেলে শরীর নিয়ে আয়েশ করে বিলাস বসনে খেলা দেখছেন নিশ্চিত।
অপরদিকে বাংলাদেশ আর পাকিস্তানের তুমুল উত্তেজনাপূর্ণ আজকের ক্রিকেট খেলাটা দেখায় যখন বিদেশগামী কর্মজীবী মানুষেরা মত্ত, সেই সুযোগে মশারা মনের আনন্দে তাদের কষ্টার্জিত রক্ত থেকে অনেকখানি রক্ত বিনাবাঁধায় পান করে পেট ফুলিয়ে উড়ে যাচ্ছে।
এটা মানা যায় না >>>
সবশেষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিদেশগামী মানুষেরা ব্যাপক খুশি লগে আমিও!
০২/০৩/২০১৬ রাতঃ ১০.২৯
