২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীনফোন কর্তৃপক্ষ সহ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি

মোঃ গালিব মেহেদী খান

Published : 03 Feb 2016, 07:34 PM

Updated : 23 Jun 2022, 11:29 PM

আজ সকাল ১০ টা ৪০ মিনিটে 01780999666 এই নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল। চেষ্টা করেছে গ্রামীণ ফোনের লটারির নামে জালিয়াতির। জানতে চেয়েছে, 'আপনি আঠার লক্ষ টাকা লটারি জিতেছেন আপনি কি টাকাটা নিতে আগ্রহী?
আগ্রহী নই বলার সাথে সাথেই ফোনটা কেটে দিয়েছে।
গ্রামীণ ফোনের ফেসবুক পাতায় গিয়ে দেখা গেছে এই নাম্বার থেকে অন্যদের সাথে এর আগেও প্রতারণার চেষ্টা করা হয়েছে। এখনো যে প্রতারণার চেষ্টা করা হচ্ছে তার প্রমাণ আমি নিজেই। কাজেই প্রশ্ন হল, গ্রামীনফোন কর্তৃপক্ষ কি নাম্বারটির বিরুদ্ধে এখন ব্যবস্থা নিবে?
এমন কি এই নাম্বারে ফোন করলেও বলা হচ্ছে এটা গ্রামীনফোনের গুলশান অফিসের নাম্বার। গ্রামীনফোন কর্তৃপক্ষ সহ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি।