২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার মার্কেটে গেইন এর উপর ট্যাক্স প্রসঙ্গে

সেতু

Published : 20 May 2011, 03:59 PM

Updated : 24 Jun 2022, 12:43 AM

কয়েকদিন থেকে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখি হচ্ছে সরকার আগামী বাজেটে গেইন এর উপর ট্যাক্স বসাবে। শেয়ারে বাজার এর এই সংকটকালে সরকার এর কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে ? একের পর এক ধস্ এর কারনে সাধারন বিনিযোগকারীরা যখন মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, বড় বিনিযোগকারীরা মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । সেখানে সরকার এর এই রকম সিদ্ধান্ত মার্কেট এর জন্য কতটুকু কল্যাণ বয়ে আনবে । মার্কেটে যেখানে প্রতিদিনই সূচক কমছে। পূঁজি হারিয়ে বিনিযোগকারীরা আজ নিঃস্ব। প্রতিদিনই মিছিল, ভাঙচুর, আনশন করছে সেখানে সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে মার্কেট কে গলাটিপে মেরে ফেলার সমান হবে। সরকার এটা ভুলে গেলে চলবে না বিনিয়োগকারীরা এই দেশেরই জনগন তাদের ভোট এর মাধ্যমেই এই সরকার নির্বাচিত হয়েছে। সুতরাং তাদের দিকেও সরকার নজর দিতে হবে।