২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বন্ধ, ‘মঙ্গল গ্রহে’ চলছে ফেসবুক!

আহসান কামরুল

Published : 20 Nov 2015, 12:31 PM

Updated : 28 Apr 2022, 01:20 AM

মুজাহিদরে ডাকিয়া বলিছে সাকা,
ফাঁসি হইবো সমস্যা নাই
তবে ফেসবুক কেনো ফাঁকা…।

বাংলাদেশের সরকারের আদেশে ফেসবুক বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য! তাই আমরা মঙ্গল গ্রহে চলে আসছি, ফেসবুক ব্যবহারের জন্য! তবে বাংলাদেশ থেকে পাওয়া কোটি ডলারের বিজ্ঞাপনের ওপর ভ্যাট আরোপ করে তা আদায়ের জন্য যদি সরকার ফেসবুক বন্ধ করতো, তবে সেটা নির্দ্বিধায় মেনে নিতাম। এত্তো কষ্ট করে, টাকা-পয়সা খরচ করে মঙ্গল গ্রহে আসতাম না। একটা বিষয় অবশ্য ভালোই হয়েছে, সাকা আর মুজাহিদরে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে ওপর থেকে ভালোই ভীত দেখাইতেছে! আর ওপরের কথোপকথন স্পষ্ট শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখলাম, কারা কর্তৃপক্ষ তাদেরকে ফাঁসির রায় শোনাচ্ছেন…।

আহসান কামরুল
১৯.১১.২০১৫ খ্রি.(বাংলাদেশে ফেসবুক বন্ধকালীন সময়)
'মঙ্গল গ্রহ'।